,

শ্রীরামের মতে সঠিক পথেই রয়েছেন সাকিবরা

news-image

ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ানদের সঙ্গে তাদের মাটিতে হার। তারপর জিম্বাবুয়েতে গিয়ে ধরাশায়ী। এশিয়া কাপের ব্যর্থতা, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতলেও সেখানে করতে হয়েছে লড়াই। নিউজিল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে ফের ব্যর্থ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের তাই নেই কোনো সুখবর। তবুও টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের মতে ভালো টি-টোয়েন্টি দল গড়ার সঠিক পথেই আছেন সাকিবরা।

শ্রীরাম দায়িত্ব নিয়েই উন্নতির যে ধারাবাহিকতার কথা বলেছিলেন শ্রীরাম, সেটিও মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। ব্যাটিং-বোলিং; দুই বিভাগেই দেখা গেছে হতশ্রী অবস্থা। সব মিলিয়ে টি-টোয়েন্টির সঙ্গে মানানসই চৌকস ক্রিকেট খেলতে পারছে না বাংলাদেশ। এর পেছনে সমস্যা কী হচ্ছে সেটিই জানতে চাওয়া হয়েছিল তার কাছে।

ব্রিজবেনে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে, সমস্যার জায়গায় আলোকপাত না করে পাল্টা প্রশ্নে এই দলের প্রতি প্রত্যাশার কথা জিজ্ঞেস করেন শ্রীরাম। পরমুহূর্তেই দলের বাস্তবতার কথা তুলে ধরেন তিনি।

তার মতে, অল্প সময়ের মধ্যে যা করার সম্ভব ছিল সেটি করেছেন তিনি, ‘আমি মনে করি, আমরা একটি দল গড়ছি। আমার মতে এই দল গড়ার কাজটি বেশ ভালোভাবে করেছি। ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। তারা জানে, বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায়। এটিই তাদের বাস্তবতা। তারা জানে, কোথায় যেতে চায়। আমি মনে করি, এখানে পুরোপুরি স্বচ্ছতা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে আমরা এই ভিত্তিটা গড়তে পারতাম। আমার মতে, সেটি ভালোভাবেই করতে পেরেছি।’

বাইরের প্রত্যাশা কী সে আলোচনায় কান না দিয়ে দলের চিন্তাভাবনায় স্বচ্ছতার কথা বললেন টেকনিক্যাল কনসালটেন্ট। ভবিষ্যতের জন্য ভালো একটি টি-টোয়েন্টি দল গড়ার জন্য সঠিক পথেই বাংলাদেশ রয়েছে জানিয়ে বলেন, ‘আপনাদের প্রত্যাশা কী সেটা আপনাদের ওপরেই নির্ভর করে। তবে দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা নিজেদের ওপর প্রত্যাশার বিষয়ে পুরোপুরি পরিষ্কার আছি। আমরা এ দলকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চাই। আমি মনে করি, আমাদের দারুণ একটি দল রয়েছে। আমাদের স্কিল রয়েছে। এর সঙ্গে আরও কিছু স্কিল যোগ করতে পারলে ভবিষ্যতের জন্য ভালো একটি টি-টোয়েন্টি দল গড়তে পারব আমরা।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না