,

রাশিয়ার বিমান হামলা, কিয়েভে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্নের আশঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কর্তৃপক্ষ দেশটির জনগণকে সতর্ক করেছে যে, রাজধানী কিয়েভে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। এটি চার ঘণ্টারও বেশি হতে পারে। কারণ রুশ সৈন্যরা বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোর উপর হামলা চালিয়েছে। খবর বিবিসির।

শুধু কিয়েভেই নয় দনিপ্রো শহরসহ ইউক্রেনের মধ্য অঞ্চলেও রুশ বাহিনী হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় ৪০ লাখ মানুষ এই সমস্যায় পড়বে তবে হামলা চালিয়ে আমাদের ‘ভাঙতে’ পারবে না।

এই মাসে রাশিয়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ইরানি ড্রোন মোতায়েন করেছে ইউক্রেনে।

একের পর এক বিমান হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে জেলেনস্কি বলেন, দেশের প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে।

কিয়েভ অঞ্চল তার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩০ শতাংশ হারিয়েছে, বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে বলছে, যার অর্থ ‘অভূতপূর্ব’ বিদ্যুৎ সংযোগ কাটার প্রয়োজন হবে।

বিদ্যুৎ বিভ্রাটের অর্থ হল- রাস্তার আলো এবং বৈদ্যুতিকচালিত গণপরিবহন ব্যবহারে বাধা, বাসাবাড়িতে অস্বস্তি পরিবেশ দেখা দেবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির