,

চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার পর গ্রেফতার মিরপুরের বিএনপি নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের শাহ আলী থানা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গুলশান ২ নম্বর এলাকা থেকে রওশনকে গ্রেফতার করে পুলিশ।

রওশন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার পর সন্ধ্যার দিকে গুলশান ২ নম্বর চত্বর থেকে রওশনকে গ্রেফতার করে পুলিশ।

এ দিকে রওশনকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার রাতে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা সড়কে শাহ আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ করেছে।

ঢাকা ১৪ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএ সিদ্দিক সাজু শাহ আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন।

শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম বিএনপি নেতা রওশনকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির