,

উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সৌদি আরব

news-image

সৌদি প্রতিনিধি : বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এরই মধ্যে ভর্তিসংক্রান্ত আবেদন শুরু হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক তারা https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুকরা। এরই মধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থী সৌদি আরবে তাদের পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন শেষ করেছেন।

সৌদি আরবে শিক্ষা (স্টাডি ইন সৌদি আরাবিয়া) শীর্ষক প্রোগ্রামে বিশ্বের ১৬০টি দেশের শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষাবিদ, গবেষকরাও আবেদনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি শিক্ষা ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির মন্ত্রণালয়ের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদরা সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই প্রকল্পের মাধ্যমে সৌদি আরবকে বিশ্বের মাঝে একটি আকর্ষণীয় শিক্ষাবান্ধব দেশে পরিণত করা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির