,

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ডেঙ্গু পরিস্থিতি ‘ভয়াবহ’

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। আক্রান্ত রোগীর অধিকাংশই নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দেশি-বিদেশি নাগরিক। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ও প্রকল্প এলাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

পারমানবিক বিদ্যুৎ প্রকল্প ছাড়াও ইশ্বরদীর সাহাপুর ও পাকশীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে রোগী আসছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এদিকে, উপজেলার সাহাপুরে রূপপুর পারমানিবক প্রকল্পে নিয়োজিত বিদেশিদের আবাসন এলাকা ‘গ্রিন সিটি’র বহুতল ভবনের অভ্যন্তরে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল আজ বৃহস্পতিবার রূপপুর পারমানিবক বিদ্যুৎ প্রকল্প ও ‘গ্রিন সিটি’ এলাকা পরিদর্শন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ তিন সদস্যের বিশেষজ্ঞ দল এ পরিদর্শনে আসে।

ডেঙ্গু আক্রান্তের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২০৬ জনেরও বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও পাবনা, রাজশাহী, কুষ্টিয়া ও ঢাকায় প্রায় ৩০০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে দেখা গেছে, মেডিসিন ওয়ার্ডে পৃথকভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের অধিকাংশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশি ও দেশি নাগরিক।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল পরিদর্শনে আসার বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইট ইনচার্জ মো. রুহুল কুদ্দুস। তিনি বলেন, ডেঙ্গু শুধু রূপপুর পারমাণবিক প্রকল্প ও প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’তেই নয়, আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির