,

পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচারের প্রতিবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বুধবার কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ভুলভাবে উদ্ধৃত করে অসত্য সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সংবাদ প্রচারকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করে মন্ত্রণালয়।

বুধবার রাত ১১টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এরপর কিছু কিছু মিডিয়া ও টেলিভিশন চ্যানেল পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচার করে। এগুলোর মধ্যে ‘যুদ্ধ ছাড়া আমেরিকার অর্থনীতি চলবে না”, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তাইওয়ানে যাবে আমেরিকা’, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধপ্রিয় দেশ, যুদ্ধ ছাড়া দেশটির অর্থনীতি সচল থাকে না’, ‘যুদ্ধেই সচল থাকে যুদ্ধপ্রিয় আমেরিকার অর্থনীতি’, ‘যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই হলো যুক্তরাষ্ট্রের মূল কাজ’-এ ধরনের সংবাদ শিরোনাম দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ভুলভাবে উদ্ধৃত, ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্পর্কে জনসাধারণ এবং বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের কাছে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছে- যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর নামে তাকে ভুলভাবে উদ্ধৃত করে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারকারী মিডিয়া ও টিভি চ্যানেলগুলোকে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশসহ সঠিক সংবাদ প্রচারের জন্য অনুরোধ জানানো হলো’।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির