,

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষা ২৮ অক্টোবরই

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা ২৮ অক্টোবরই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্ট বিভাগের দেওয়া রায় স্থগিত করে চেম্বার আদালত এ আদেশ দেন। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের দেওয়া আদেশে নিয়োগ পরীক্ষা নেওয়ার বাধা দূর হলো।

এর আগে, ২৩ অক্টোবর এ পরীক্ষা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ‘কেন এই পদের আবেদনে চাকরিপ্রার্থীদের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হবে না মর্মে’ রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এক মাসের জন্য এ পরীক্ষা আয়োজনে স্থগিতাদেশ দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির