,

স্টয়নিসের ঝড়ে বড় জয় অসিদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া আদায় করতে পারেনি কোনো বাউন্ডারি। এক উইকেট হারিয়ে পায় মাত্র ৩৩ রান। সেই অসিরাই শেষ পর্যন্ত ১৭টি বাউন্ডারি। ম্যার্কাস স্টয়নিসের বিধ্বংসী ইনিংসে ম্যাচটি তারা জিতে যায় ২১ বল হাতে রেখেই। ৭ উইকেটের বড় জয়ে সুপার টুয়েলভে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অ্যারন ফিঞ্চের দল।

শ্রীলংকার দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে আসেনি কোনো বাউন্ডারি। যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীবারের মতো এম কোনো ঘটনা। তবে শেষ পর্যন্ত স্টয়নিসের ১৭ বলে অর্ধশতক আদায়ে শানাকাদের হাত থেকে ম্যাচটি ছিনিয়ে নেয় তারা। থিকশানার শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন এই হার্ড-হিটার।

শেষ পর্যন্ত ১৮ বল খেলে ৫৯ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে চারটি চার ও ছয়টি ছক্কা। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল দুই চার ও দুই ছক্কায় ১২ বলে ২৩ রান করেন।

তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থাকলেও হতাশ হয়েছেন নিজেই। বারবার লক্ষ্যভ্রষ্ট শটের পর নিজেই হতাশা প্রকাশ করছিলেন। ৪২ বল খেলে ৩১ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে একটি ছক্কাই। তবে জয় নিয়েই তিনি মাঠ ছাড়েন।

লংকানদের হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে ও মহেশ থিকশানা প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। পাথুম নিশাংকা সর্বোচ্চ ৪০ রান করলেও সেটিতে খরচ করেছেন ৪৫টি বল। এছাড়া চারিথ আসালাংকা ৩৮ রান করেন।

অসিদের হয়ে জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাস্টন অ্যাগার ও গ্ল্যান ম্যাক্সওয়েল একটি করে উইকেট শিকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির