,

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত: দুর্যোগ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারা দেশের ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সাত হাজার আশ্রয়কেন্দ্রে উপকূলের প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছিলো। ঘূর্ণিঝড়ের কারণে ৬ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এবং দেয়াল ধসে ৯ জনের মৃত্যৃ হয়েছে।

তবে, সারাদেশ থেকে দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৯ জেলায় অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির