,

অবশেষে হোয়াটসঅ্যাপ পরিষেবা সচল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা আজ মঙ্গলবার হুট করেই বন্ধ হয়ে যায়। আজ দুপুর ১টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না বলে জানান। তবে অবশেষে হোয়াটসঅ্যাপ পরিষেবা সচল হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হয়েছে। এটি এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে কাজ করছে। সেইসঙ্গে সচল আছে হোয়াটসঅ্যাপ ওবেও।

এর আগে হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের তথ্য প্রকাশ করেছে ডাউন ডিটেক্টর ডটকম। ওয়েবসাইটটি বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে থাকে। কয়েক হাজার ব্যবহারকারী ডাউন ডিটেক্টর ডটকমে হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে না পারার বিষয়ে অভিযোগ করেছিলেন।

তবে এবারের হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের কারণ সার্ভার ডাউন না সাইবার হামলা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র বলেছেন, ‘কিছু ব্যক্তির হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময়ে সমস্যা হওয়ার বিষয়ে আমরা সচেতন রয়েছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির