,

তাসকিনের পর এবার সাকিবের জোড়া আঘাত

news-image

ক্রীড়া প্রতিবেদক : হ্যাটট্রিক পাননি তাসকিন, তবে বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ১৪৪ রান তাড়ায় নেদারল্যান্ডস চাপে পড়ে গেছে প্রথম ২ বলেই। তাতে প্রথম ওভারে এসেছে মাত্র ৩ রান। তিন ওভার শেষেও তাদের রান ছিল মাত্র ৬। ইনিংসের প্রথম বাউন্ডারিটিও পায় চতুর্থ ওভারে এসে। কিন্তু সেই ওভারে ফের জোড়া উইকেট হারাতে হয় টিউলিপের দেশটিকে।

ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার প্রথম ডেলিভারিতেই সুইপ করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা পাঠান ডেভিড ও দাউদ। কিন্তু ছক্কা মারার পরের বলেই আউট এই ব্যাটার। এক বল পর ফের আরও এক ব্যাটারের বিদায়। তাসকিনের পর জোড়া আঘাত আসে সাকিবের ওভারে।

তবে দুটো উইকেটই রান-আউট। ছক্কা মারার পরের বলে দুই রান নিতে গিয়ে রান-আউট হন দাউদ। আফিফের ছোড়া বলটি স্টাম্পে আঘাত হানতে মোটেও দেরি করেননি সাকিব। আর চতুর্থ বলে তিন রান নিতে গিয়ে আউট হন টম কুপার। ব্যাট হাতে রানে ফেরার ম্যাচে ফিল্ডিংয়েও অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত। তার ছুড়ে দেওয়াতেই দ্রুত স্টাম্প ভাঙেন নুরুল হাসান সোহান।

তাতে পাওয়ার প্লেতে টাইগার বোলাররা আরও চেপে ধরে ডাচ ব্যাটারদের। ৬ ওভার শেষে তারা দাঁড় করাতে পেরেছে ৩২ রানের সংগ্রহ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না