,

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি হত্যা মামলার পলাতক আসামী শাহিন গ্রেপ্তার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দুটি হত্যা মামলার আসামী আলমগীর হোসেন ওরফে শাহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সদস্যরা। রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র‌্যাব। র‌্যাব-১৪ জানায়, দুটি হত্যা মামলার একটি মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত পলাতক আসামী শাহিন। যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে ৭ বছর ধরে সে পলাতক ছিল। তবে  শেষ পর্যন্ত রক্ষা হয়নি। শনিবার সন্ধ্যায় জেলা সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা থেকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। শাহিন সদর উপজেলার নাটাই উত্তর এলাকার আলাউদ্দিনের ছেলে।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৫ সালে মার্চ মাসে বিজয়নগরে সিএনজি চালক উজ্জলকে হত্যা এবং একই বছরের ২১ এপ্রিল যাত্রী বেশে সিএনজি চালক সোহরাবকে হত্যা করে সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। সোহরাব যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহীন। এসব ঘটনায় পলাতক আলমগীর হোসেন ওরফে শাহিন যাবজ্জীবন সাজা ও মামলা থেকে রক্ষা পেতে চলতি বছরের জুলাই মাসে নিজের নাম পরিবর্তন করে আল আমিন নাম ব্যবহার করে নতুন জাতীয় পরিচয়পত্র করে। সেখানে তার ঠিকানা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ভাটিয়াপাড়া হিসেবে উল্লেখ করে।
শাহিন মাদকের একটি মামলায় জেলে ছিল। জেলখানায় নথি থেকে আলমগীর হোসেন ওরফে শাহিন নাম ও ছবি পাওয়া গেলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির