,

‘বেকার’ অভিষেক!

news-image

অনলাইন ডেস্ক : অমিতাভ বচ্চনের ছেলে হয়েও নাম করতে পারেননি’ অভিযোগে পদে পদে খোঁটা খেতে হয় অভিষেক বচ্চনকে। এবার শুনতে হলো তিনি মাথামোটা, বেকার। সরাসরি না হলেও পরোক্ষভাবে, ফের কটাক্ষের শিকার হলেন তিনি। তবে বরাবরই সোজাসাপ্টা কথা বলেন জুনিয়র বি। এবারেও পাল্টা উত্তর দিলেন সেই ব্যক্তিকে। টুইটের পর টুইট, বিতর্ক জমল মাইক্রো ব্লগিং সাইটে।

কি ঘটেছিল? দেখা যায়, এক ঘটনার প্রতিক্রিয়ায় অভিষেক বিস্ময় প্রকাশ করেছিলেন, ‘মানুষ এখনও খবরের কাগজ পড়েন?’ তার নিচে একজন হাসির প্রতিক্রিয়া দিয়ে মন্তব্য করেন, ‘বিচক্ষণ মানুষরা পড়েন বইকি। আপনার মতো বেকার লোকে অবশ্য পড়ে না।’ এতেই নিজের বিচক্ষণতার প্রমাণ দেন অভিষেক। সেই মন্তব্যকারীকে উদ্দেশ করে পাল্টা লেখেন, ‘ওহ! তা-ই বলুন। আমায় আলোকপাত করার জন্য ধন্যবাদ। তবে, বুদ্ধিমত্তার সঙ্গে বেকারত্বের কোনো সম্পর্ক নেই। আমি নিশ্চিত যে আপনি রোজগার করেন। সেই সঙ্গে আপনার মন্তব্য দেখে আমি এ-ও বুঝতে পারছি, বুদ্ধির অভাব রয়েছে।’

অভিনেতার এই জবাবে মোহিত হন অনুরাগীরা। কেউ বললেন, ‘দারুণ জবাব!’ অনেকেই অভিষেকের পক্ষ নিয়ে বলেন, ‘দয়া করে এ ধরনের বিরূপ মন্তব্যে কান দেবেন না দাদা। ওরা মানুষের আনন্দ ছিনিয়ে নিতে চায়। কাউকে ছোট করে সুখ পায়। আপনি ঠিক পথে চলেছেন। মাথা উঁচু করে থাকুন এভাবেই। আমাদের শুভেচ্ছা সব সময় থাকবে।’ সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির