,

নতুন জন্মের গল্প নিয়ে আসছেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিক। যার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। হালের আলোচিত এই নায়িকা এবার সবার সামনে আসবেন আসল নাম নিয়ে। আর এই নামেই ‘নতুন জন্মের গল্প’র কাহিনিকার হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে পরীর। গল্পটি কেমন? তা জানা যাবে আগামীকাল সোমবার রাতে। কারণ এদিন পরীর জন্মদিন। আর এদিন চমক হিসেবে থাকছে আরও অনেক কিছু।

বিষয়টি নিয়ে পরী আপাতত মুখ না খুললেও দৈনিক আমাদের সময় অনলানইকে বলেন, ‘আগামীকাল গল্প-কাহিনির বিষয়টি সবাইকে জানানো হবে। আসেন তখন সব কিছু জানতে পারবেন। বছরের এই একটা দিন আমি তো আপনাদের সবার সঙ্গে মন খুলে আনন্দ করি। আপনারাই তো আমার কাছের। এবারের আয়োজনটা কিন্তু আমার জন্য বিশেষ। এবার আয়োজনে নানুর পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ দুজন (স্বামী শরিফুল রাজ ও ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য) আমার সঙ্গে আছেন।

এদিকে, আজ রোববার দুপুরে রুদ্র হক তার ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, একটি কাগজের ওপরে লেখা ‘নতুন জন্মের গল্প’, যার কাহিনিকার হিসেবে লেখা আছে শামসুন্নাহার স্মৃতি’র (পরীমনি) নামটি। পরিচালনায় আছেন রুদ্র হক। তবে এটি সিনেমা নাকি তথ্যচিত্র, না স্বল্পদৈর্ঘ্য তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির