,

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদের পরীক্ষার ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এক মাসের জন্য স্থগিতাদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক।

রুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। অর্থসচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিপোর্ট বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাশেদুল হক জানান, গত ১০ মে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেন। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়।

কিন্তু এ বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করা হয়নি। এতে করে অনেক চাকরিপ্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। বঞ্চিত একজন চাকরিপ্রত্যাশী বয়সের ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা), সহকারী পরিচালক (পরিসংখ্যান), অফিসার (পুরঃকৌশল), অফিসার (তড়িৎকৌশল), অফিসার (যন্ত্রকৌশল) এবং অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের বিভিন্ন তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিসমূহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৯ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে পুনঃবিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ১০ মে সহকারী পরিচালক (সাধারণ) পদে জারিকৃত বিজ্ঞপ্তিটি গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় প্রকাশ করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির