,

ভাইয়ের হাতে ভাই খুন

news-image

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে সুমন হাওলাদার (৩৫) নামে এক যুবক মারা গেছেন। গত শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি বিল্বগ্রাম বাজারের ইলেকট্রিক মেকার ছিলেন।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বসতবাড়ির পুকুর থেকে পানি নামানো নিয়ে গত শুক্রবার সকালে একই বাড়ির চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সঙ্গে বিরোধ হয় সুমনের। একপর্যায়ে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন সুমন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

গতকাল শনিবার বিকেলে সুমনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে তিনি মারা যায়। পরে ওইদিন রাতে লাশ নিয়ে গৌরনদী মডেল থানায় নিয়ে আসে নিহতের পরিবারের সদস্যরা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, আজ সকালে লাশের ময়নাতদন্তর জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল রাতেই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না