,

বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় নাম উল্লেখ না করে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেলস্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দুপুরে তারা মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

খুলনা জিআরপি থানার ওসি খবির আহমেদ জানান, মামলার এজাহারে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ১৭০ জনের কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না