,

বাসের নিচে মোটরসাইকেল ঢুকে বিস্ফোরণ, প্রাণ গেল বিজিবি সদস্যের

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলায় বাসের ধাক্কায় মেহেদী হাসান নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রুপদিয়ার চাউলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি মোটরসাইকেলে কর্মস্থল চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় মেহেদীর মোটরসাইকেল বাসের নিচে ঢুকে বিস্ফোরণ ঘটে। এতে বাসটি আগুনে ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যশোর থেকে খুলনা অভিমুখী হানিফ পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আরোহী মেহেদী হাসানসহ বাসের নিচে চলে যায়। এ সময় মোটরসাইকেল বিস্ফোরণ হয়ে যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। বাসে থাকা যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে বাহিরে বের হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন। ঘটনাস্থলেই মারা যান বিজিবি সদস্য মেহেদী হাসান।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র সহকারী কর্মকর্তা আজিজুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, নিহত মেহেদী হাসান বিজিবি সদস্য। তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেহেদী চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না