,

জাজিরায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ রফিক মারা গেছেন

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারি কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চোখে-মুখে টেঁটাবিদ্ধ হয়ে আহত রফিক সরদার মারা গেছেন।

আজ শনিবার সন্ধ্যায় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল শুক্রবারও ফিরোজ সরদার নামের একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাদেক সরদার ও বাদশা সরদার (সাবেক ইউপি সদস্য) গ্রুপের সঙ্গে খবির সরদার ও দেলোয়ার সরদার (বর্তমান ইউপি সদস্য) গ্রুপের আধিপত্য নিয়ে গতকাল সংঘর্ষ হয়। সংঘর্ষে ফিরোজ সরদার নামের একজন নিহত হন এবং মুখ ও চোখে টেঁটাবিদ্ধ হয়ে রফিক সরদার আহত হন।

আহত রফিক সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে রফিক সরদারের মৃত্যু হয়। নিহত রফিক সরদার, খবির সরদার ও দেলোয়ার সরদার গ্রুপে সমর্থক। এরআগে শুক্রবার একই ঘটনায় সাদেক সরদার ও বাদশা সরদার গ্রুপের সমর্থক ফিরোজ সরদারের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না