,

ঝুলতে মানা, তবু ঝোলাই যখন অভ্যাস!

news-image

অনলাইন ডেস্ক : ছবিটি রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তুলেছেন দেশ রূপান্তরের প্রধান আলোকচিত্রী সাহাদাত পারভেজ। শুধু ধানমণ্ডি নয়, পুরো রাজধানীর চিত্রটিই যেন এমন। গাড়ির পেছনে ঝুলবেন না— জরুরি নির্দেশনা থাকলেও মানুষের ঝুলে থাকাটাই যেন অভ্যাসে পরিণত হয়েছে।

দেশে প্রতি বছরই সড়কে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। তার বড় কারণ এখনো সড়কে আনফিট গাড়ি দেখা যায়। দক্ষ চালকেরও অনেক অভাব রয়েছে। আর বিজ্ঞানসম্মত সড়ক ডিজাইন করা হয় না। যার জন্য সড়কে যেসব ঝুঁকি আছে, সেগুলো রেখেই অবকাঠামো উন্নয়ন হচ্ছে। তাই ঝুঁকিগুলো ঠিক না করলে নিরাপদ সড়ক হবে না।

সড়ক নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। এর প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তি এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের আর্থ-সামাজিক যে ক্ষতি হচ্ছে; সে সম্পর্কে বুয়েটের এআরআই’র হিসাব বলছে, গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় এমন ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকা।

এমন পরিস্থিতির মধ্যেই ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ —প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার (২২ অক্টোবর) ৬ষ্ঠবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। দেশে সড়ক নিরাপত্তায় সচেতন নাগরিক সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও পালিত হচ্ছে দিবসটি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির