,

কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২২ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শুক্রবার। এবারের গ্রুপ পর্ব থেকে শ্রীলংকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।

এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ ২-এ। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের গ্রুপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস।

বাংলাদেশ ছাড়াও গ্রুপ ২-এ আগে থেকেই ছিল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এখন যোগ হলো জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের নাম। সুপার টুয়েলভে বাংলাদেশ মোট পাঁচটি ম্যাচ খেলবে।

বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২৪ অক্টোবর। এদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টায় হবে ম্যাচটি।

টাইগাররা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ অক্টোবর। এদিন তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

সাকিব বাহিনী বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচে খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ৩০ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।

নিজেদের চতুর্থ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের। ম্যাচটি হবে ২ নভেম্বর। দুই দলের লড়াইটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ।

সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ৬ নভেম্বর। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না