,

বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত: টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক :বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দেশে এক ইঞ্চিও জমি যেন খালি পড়ে না থাকে সেলক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা মোকাবিলা করা হবে।’ আজ শুক্রবার সকালে রংপুরে দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি। তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে ভোজ্যতেলের দাম কমানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির