,

ছেলের ছবিতে ‘জুম্মা মোবারক’ জানালেন বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে চিত্রনায়িকা শবনম বুবলীর। শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর নিত্য নতুন ছবি দিয়ে ভরিয়ে তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে বীরের নতুন দুটি ছবি আপলোড করেন ‘বসগিরি’ নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘জুম্মা মোবারক’ (তিনটি লাভ ইমোজি জুড়ে দেন)।

ছবিতে খুদে বীরকে টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে একজন বয়স্ক লোকের কোলে আদরমাখা মুখে ধরা দেন এই তারকা সন্তান। কমেন্টে নেটিজেনরা শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জুনিয়র খানকে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির