,

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‍যুবক গ্রেপ্তার

news-image

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আওয়াল মিয়া (২২) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আওয়াল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই প্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন আওয়াল। ভুক্তভোগীর মা বাইরে থেকে বাড়িতে ফিরে ধর্ষণের দৃশ্য দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আওয়ালকে আটক করেন। ভুক্তভোগীর পরিবার থানায় বিষয়টি মৌখিকভাবে জানালে গতকাল দিবাগত রাতে আওয়ালকে আটক করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, এ ঘটনায় গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আসামি আওয়াল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু