পানিবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি
অনলাইন ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলের পানিবিদ্যুৎ বাঁধ ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে এমন অভিযোগে অভিযুক্ত করেছেন। আজ শুক্রবার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি তার সর্বশেষ ভাষণে বলেছেন, রাশিয়া কাখোভকা পানিবিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, যদি বাঁধটি ধ্বংস করা হয় … উত্তর ক্রিমিয়ান খালটি অদৃশ্য হয়ে যাবে এবং এটি হবে বড় আকারে একটি বিপর্যয়।
জেলেনস্কি বলেছেন, এই সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা অন্যান্য জিনিসের মধ্যে এমনকি ক্রিমিয়াতে দিনিপ্রো নদী থেকে পানি সরবরাহের সম্ভাবনাও ধ্বংস করতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৪০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে











