,

মধুপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্বামী-দেবর গ্রেপ্তার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার অলিপুর গ্রামের অন্তঃসত্ত্বা নাসরীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ৪০ দিন পর ময়নাতদন্তে বেরিয়ে এল হত্যার মোটিভ।

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নয়, ময়নাতদন্তে হত্যার আলামত মিলেছে। হত্যার দায়ে পুলিশ বুধবার রাতে শেরপুর জেলার নকলা উপজেলা থেকে স্বামী আবুল হাসনাত শুভ ও দেবর হাসিবুল হাসান শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার স্বামী ও দেবরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুভ ও শান্ত অলিপুর গ্রামের বাসিন্দা সাবেক পুলিশ সদস্য আবদুস সালামের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার এসআই মেহেদী হাসান রাব্বি জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে অলিপুর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থা থেকে নাসরিন আক্তারের লাশ উদ্ধার হয়। তখন একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু নাসরিনের বাবার পরিবার থেকে একে হত্যা বলে দাবি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে জিডি মূলে লাশ মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত মিলে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির