,

টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

news-image

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব যেন অঘটনের জন্যই। অপেক্ষাকৃত ‘ছোটো’ দলগুলো হারিয়ে দিচ্ছে শক্তিশালি দেশগুলোকে। আবার সেই দল তাদের চেয়ে পিছিয়ে থাকা দলগুলোর কাছে হেরে যাচ্ছে। তাতে শেষ ম্যাচের ফলাফলের আগে দাঁড় করানো যাচ্ছে না পরিসংখ্যান। শেষ ম্যাচ হয়ে যাচ্ছে ‘নকআউট’। বি গ্রুপে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মধ্যকাল খেলাটি তাই ‘নকআউট লড়াই’।

আজ দিনের প্রথম ম্যাচে প্রথম নকআউটে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে উঠেছে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের মধ্যকার। এখানেই সেই একই সমীকরণ, যে দল জিতবে নাম লেখাবে সুপার টুয়েলভে। হারলে বিশ্বকাপ শেষ। এমন গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে টস জিতেছেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইতোমধ্যে ৪ ওভার শেষে ২৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছে স্কটিশরা। জর্জ মুন্সে একপ্রান্তে ১৬ রানে অপরাজিত থাকলেও বাকি দুজন মাইকেল জোন্স ও ম্যাথু ক্রস ফিরেছেন ৪ ও ১ রান করেই।

স্কটল্যান্ড একাদশ

জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), মাইকেল লিস্ক, কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

জিম্বাবুয়ে একাদশ

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা, ওয়েসলে মাদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, রিচার্ড এনগারাভা, তেন্দাই চাতারা, ব্লেসিং মুজারবানি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির