শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে বাংলাদেশির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদে রেজাউল হক (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তবে নিহতের একটি ভিডিও দেখে তার পরিবারের লোকজন বলছেন, এটি আত্মহত্যা না, তাদের দাবি এটি পরিকল্পিত হত্যা।

নিহত রেজাউল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে রেজাউলের মৃত্যুর খবরটি পায় তার পরিবার। একইসঙ্গে সৌদিতে রেজাউলের সঙ্গে কর্মরত এক ব্যক্তি রেজাউলের ঝুলন্ত মৃতদেহের একটি ভিডিও পারিবারকে পাঠায়।

নিহতের ভাই ওবায়দুল হক জানান, রেজাউলের কর্মস্থলের লোকজন রেজাউলের মৃত্যুকে আত্মহত্যা বললে প্রচার করছে। কিন্তু সে আত্মহত্যা করবে এমন কোনো কারণ ছিল না। দেশে পরিবার, স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন সবার সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো ছিল। তিনি দাবি করেন, রেজাউলের মৃত্যুর ভিডিও দেখে বুঝা যাচ্ছে সে আত্মহত্যা করেনি। কেউ তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল দীর্ঘ ২০ বছর ধরে প্রবাসে রয়েছেন। গত ৪ বছর আগে ছুটিতে দেশে এসে আবার চলে যান তিনি। পরিবারকে স্বাবলম্বী করতে তার চেষ্টার কমতি ছিল না। চলতি বছরে একেবারে দেশে ফিরে আসার কথা ছিল তার।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে মাতম পুরো পরিবার। রেজাউলের মৃতদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাচ্ছেন নিহতের পরিবার।

 

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

দেশীয় অর্থায়নে তিস্তা মেগা প্রকল্প, ব্যয় হতে পারে ১৪ হাজার কোটি টাকা

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যেই জাতির ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী