,

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু আগামী ২৪ অক্টোবর। তবে সুপার টুয়েলভে কার বিপক্ষে ম্যাচ, এটা ছিল অজানা। অবশেষে জানা গেল প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ কারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।

অস্ট্রেলিয়ার হোবার্টে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়। এর আগে আজ বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। এই হারে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পেয়ে যায় গ্রুপের আরেক দল নেদারল্যান্ডস।

ম্যাচের শেষ দিকেই রোমাঞ্চ ছড়ায় নামিবিয়া। তবে শেষ পর্যন্ত ডেভিড ভিসার দলকে ৭ রানে হারিয়েই গ্রুপ টুতে নেদারল্যান্ডসের জায়গা নিশ্চিত করে দিয়েছে আরব আমিরাত। এ ম্যাচে নামিবিয়ার হয়ে ৩৬ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি ভিসা। আর এ হারের ফলেই টানা দ্বিতীয়বারের মতো সুপার টুয়েলভ খেলার লক্ষ্য শেষ হয়ে গেলো নামিবিয়ার। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজকের ম্যাচেই প্রথম জয় পেয়েছে আরব আমিরাত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির