,

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পুরাতন কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই ছাত্র নদীতে ডুবে নিখোঁজের ২০ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল পাশেই শ্মশানঘাট নদীর এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করে।

বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চকশ্যাম ঘাটে ছোট যমুনা নদীতে তারা নিখোঁজ হন।

নিহত হলেন- জয়পুরহাট স্টেশন রোডের বিশ্বনাথের বাঁশফোরের ছেলে ও জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র সঞ্জিত বাঁশফোর ও কলেজ রোডের পরেশ চন্দ্রের ছেলে কাশিয়াবাড়ী স্কুলে এসএসসি পরীক্ষার্থী তন্ময় রজব।

এ বিষয়ে জেলায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট না থাকায় নিখোঁজদের সময়মতো উদ্ধার না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের দায়ী করেছেন নিহতদের পরিবারের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

এ ব্যাপারে জয়পুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেদুল আহসান সোহেল বলেন, জেলা পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট নেই। এ কারণে সময় মতো অভিযান করতে পারে না। তাই জয়পুরহাটে ডুবুরি ইউনিট যুক্ত করে ফায়ার সার্ভিসকে আরও উন্নত করা দরকার।

জয়পুরহাট ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক শওকত আলী বলেন, জয়পুরহাটে ডুবুরি দল না থাকার কারণে রাজশাহীর থেকে ডুবুরি ইউনিট এসে তাদের লাশ উদ্ধার করে পুলিশকে দেওয়া হয়েছে।

জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড