সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেগে মাঠ ছাড়লেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের পর দিন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে বঞ্চিত করা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। বেঞ্চে বসেই সময় পার করছেন পর্তুগালের মহাতারকা। চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে অষ্টমবার ইউনাইটেডের শুরুর একাদশে উপেক্ষিত থাকলেন রোনালদো।

তবে রোনালদোকে এমন উপেক্ষায় বেশ ক্ষুব্ধ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। যার জেরে এবার খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন।

বুধবার ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে ম্যানইউ। ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন ফ্রেড, ৬৯ মিনিটে দ্বিতীয় গোল ফার্নান্দেজের। তবে এদিন শেষের দিকেও রোনালদোকে মাঠে নামাননি কোচ টেন হাগ।

যদিও ম্যাচের একপর্যায়ে তাকে বেঞ্চ থেকে উঠে গা গরমও করতে দেখা যায়। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের হাতে তখনো দুটি বদলির সুযোগ। ৮৭ মিনিটে দুটি বদলিই করেন তিনি। উঠিয়ে নেন কাসেমিরো আর জেডন সানচোকে। বদলি করে মাঠে পাঠান অ্যান্থনি এলাঙ্গা আর ক্রিস্টিয়ান এরিকসেনকে। রোনালদো পড়ে থাকেন টাচলাইনের বাইরেই!

তবে এমন উপেক্ষা মেনে নিতে পারেননি রোনালদো। ৮৯ মিনিটের সময় তাকে বেঞ্চ ছেড়ে টানেল দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। স্পষ্টতই কোচের সিদ্ধান্ত পছন্দ না হওয়ার বহিঃপ্রকাশ।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে টেন হাগ অবশ্য বলেন, ‘এ বিষয়টিতে আমি আজ মনোযোগ দিতে চাই না। আগামীকাল দেখব।’

এর আগে টেন হাগের অধীন গত জুলাইয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠ ছেড়েছিলেন রোনালদো। তখন অবশ্য রোনালদোর মাঠ ছেড়ে যাওয়ার আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর