,

অন্ধকার হচ্ছে পুরো ইউক্রেন!

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে দেশটি। এর জেরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দেশজুড়ে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই নিয়ে ইউক্রেনের জাতীয় পরিষেবা কোম্পানি দেশটির নাগরিকদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে সবকিছু চার্জ দিতে বলেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ অক্টোবর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা বৃদ্ধি করেছে। গতকাল বুধবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

দেশটির গ্রিড অপারেটর ইউক্রেনেরগো বলছে, বৃহস্পতিবার দেশজুড়ে একই সময়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এই নিয়ে ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ, ব্যাটারি চার্জ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ইউক্রেনেরগো দেশটির নাগরিকদের পানি মজুদ করে রাখতে বলেছে। পাশাপাশি গরম মোজা ও কম্বল রাখতে বলেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় দেশটির ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।

ইউক্রেনেরগো জানিয়েছে, ‘গত ১০ দিনে বিদ্যুৎ স্থাপনায় অনেক হামলা হয়েছে। আগামীকাল আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ, সরবরাহ ও খরচের বিধিনিষেধ হিসেব করব। এটি ইউক্রেনজুড়ে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির