,

‘আমি নাকি উপহারের লাড্ডুতে ঋতুস্রাবের রক্ত মেশাই!’

news-image

অনলাইন ডেস্ক : ঠোঁটকাটা শব্দটি কঙ্গনা রানাউতের ক্ষেত্রে ব্যবহার করাই যায়। বিতর্ক তার পিছু পিছু চলে না, বরং তিনি বিতর্কের আগে আগে হাঁটেন। নিজের নানা বিস্ফোরক মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে উঠে আসেন। এবার ইনস্টাগ্রামে তেমনই একটি বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। নিজেকেই নিজে ডাইনি বলেন।

সদগুরুর ভক্ত কঙ্গনা। তার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। যেখানে সদগুরু জানাচ্ছেন, কিভাবে প্রায় দুশো বছর আগে নারীদের ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হতো। সেই ভিডিও শেয়ার করেই কঙ্গনা জানান, কারো ক্ষমতা থাকলেই তাকে ডাইনি বলা হয়। এরপরই কঙ্গনা লেখেন, ‘আমাকেও ডাইনি বলা হয়েছিল। কিন্তু আমি ওদের নিজেকে পোড়াতে দিইনি… আমি নিশ্চয়ই বেশ ক্ষমতাশালী ডাইনি…ওয়াহাহা আবরা কা ডাবরা।’

এরপরই আবার কঙ্গনা জানান, ‘২০১৬ সালে এক সংবাদমাধ্যমের সম্পাদক আমার কালোজাদু করার দক্ষতা নিয়ে বিস্তারিত লিখে নিজের তদন্তমূলক সাংবাদিকতার প্রমাণ দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল আমি নাকি লাড্ডুতে ঋতুস্রাবের রক্ত মিশিয়ে সবাইকে দিওয়ালির উপহার হিসেবে পাঠাই…’

কঙ্গনা রানাউত

এরপরই বিদ্রুপের ছলে অভিনেত্রী জানান, সেই দিনগুলোতে তার বেশ মজা লাগত। কারণ কেউ বুঝতে পারতেন না কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড, প্রথাগত শিক্ষা, এজেন্সি, বন্ধু, প্রেমিক ছাড়া কিভাবে তিনি প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন। তাই বোধহয় এমন কল্পকাহিনি গড়ে নিয়েছিলেন।

উল্লেখ্য, কঙ্গনার শেষ মুক্তি পাওয়া ছবি ‘ধাকড়’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এখন অভিনেত্রী হাতে রয়েছে ‘এমারজেন্সি’, ‘তেজস’-এর মতো সিনেমা। ‘এমারজেন্সি’ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। সূত্র : ইন্ডিয়া হেরাল্ড

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির