,

ব্যাটিংয়ে নেমেছে উইন্ডিজ, ১৩ ওভার শেষে সংগ্রহ ৯৭

news-image

ক্রীড়া ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে জায়গা পেতে হলে তাই আজকের ম্যাচ জিততেই হবে। দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়ের কাছে হারলেই নিশ্চিত হবে বিদায়ের টিকেট।

এমন সমীকরণ মাথায় নিয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে ক্যারিবীয়রা। জিম্বাবুয়ে অবশ্য বেশ ফুরফুরে মেজাজে। প্রথম ম্যাচে তারা হারিয়েছে আয়ারল্যান্ডকে। হোবার্টের বেলেরিভ ওভারে টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

টস জিতে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে ৯৭ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা। হারিয়েছে চারটি উইকেট। রোভমেন পাওয়েল অপরাজিত আছেন ৫ রানে।

জিম্বাবুয়ে এই ম্যাচে পায়নি তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে। হাঁপানির সমস্যায় তিনি খেলছেন না আজ। তার বদলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রেগিস চাকাভা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিয়েন স্মিথ, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।

জিম্বাবুয়ে একাদশ

রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলে মেদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, টনি মুনুয়ঙ্গা, রায়ান বার্ল, লুক জঙ্গি, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারবানি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির