সড়কের পাশ থেকে আ.লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

news-image

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সড়কের পাশ থেকে ফরিদ উদ্দিন নামে এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটগারী নামক স্থানে একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফরিদ উদ্দিন নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইউপি সদস্য ফরিদ উদ্দিন বামিহাল পুলিশ ফাঁড়ি লুট, অঙ্গিসংযোগ, মাদক, অস্ত্র সহ একাধিক হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

সর্বশেষ চলতি মাসের ৯ অক্টোবর সন্ধ্যায় বামিহাল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুজন নিহতের ঘটনার ১০ দিন পর বুধবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটগারী নামক স্থানের একটি রাস্তার পাশ থেকে ফরিদ উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান