বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মিলার দেখা মিলছে

news-image

বিনোদন প্রতিবেদকআসি আসি করেও আসছিল না পপসংগীতশিল্পী মিলার নতুন গানের অ্যালবাম। শেষ পর্যন্ত নতুন সেই একক অ্যালবামটি প্রকাশের বন্দোবস্ত হয়েছে। সেটির জন্য চুক্তিও হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের সঙ্গে। এই ঈদেই বাজারে আসবে সেটি। অ্যালবামটির নাম রাখা হয়েছে আনসেন্সরড। গত বৃহস্পতিবার ঢাকার গ্রামীণফোন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন মিলা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সে সময় জানানো হয়, আগামী ৭ জুলাই থেকে ডিজিটাল এবং সিডি—উভয় মাধ্যমেই শ্রোতারা নতুন অ্যালবামের গানগুলো শুনতে পারবেন।
ইতিমধ্যে অ্যালবামের ‘ঈশ্বর জানে’ গানটির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। অ্যালবামটিতে থাকছে মিলার নিজের লেখা, সুর ও কম্পোজিশনে করা গানও।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন অ্যালবামের অধিকাংশ গানের ভিডিও নির্মাণও শেষ হয়েছে।
পরপর তিন বছর তিনটি অ্যালবামের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মিলা। বেছে বেছে কিছু কাজ করেছেন। তাঁর সর্বশেষ অ্যালবাম রি-ডিফাইন্ড প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। মিলার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, অ্যালবামের পাশাপাশি সংগীতজীবনের ভ্রমণ নিয়ে একটি মিউজিক্যাল ফিল্মও প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই। ৯০ মিনিটের এই মিউজিক্যাল ফিল্মে থাকবে তাঁর জীবনের আদ্যোপান্ত।
জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এই অ্যালবামের মাধ্যমে আবারও গানের জগতে ব্যস্ত হয়ে উঠবেন মিলা।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা