,

আন্তর্জাতিক সৌর জোটের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানীতে দিল্লিতে শুরু হওয়া আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) পঞ্চম সমাবেশে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রী রাজ কুমার সিং সংগঠনের সভাপতি হিসেবে আইএসএ-এর পঞ্চম সমাবেশের উদ্বোধন করেন। ২০টি দেশের মন্ত্রী ও ১১০টি চুক্তিবদ্ধ দেশের প্রতিনিধি এবং ১৮টি সম্ভাব্য যোগদানকারী দেশ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

সমাবেশ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

আন্তর্জাতিক সৌর জোট ১০০ সদস্য দেশ এবং চুক্তিবদ্ধ দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। কার্বনমুক্ত ভবিষ্যতের জন্য সৌরশক্তিই যে একটি সুস্থায়ী পথ, তা প্রচার এবং প্রসারের লক্ষ্যে কাজ করার পাশাপাশি সৌরশক্তির সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে সরকারের সঙ্গে সহযোগিতা রক্ষা করে এই গোষ্ঠী কাজ করে। এর লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সৌরক্ষেত্রে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ অর্জন করা।

গতকাল আইএসএ-এর মহাপরিচালক (ডিজি) অজয় মাথুরের সঙ্গে আলাদা একটি বৈঠকও করেছে বিদ্যুৎ বিভাগের সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির