বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার সদর উপজেলার মাঝাইল গ্রামের আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৫) এবং আহম্মদ হোসেনের ছেলে অসীম বিশ্বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা মোটরসাইকেলযোগে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী পূর্বাশা পরিবহণের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এতে তারা মারাত্মক আহত হন।

খবর পেয়ে মাগুরা শহর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী বলেন, ঘটনার পর চালক পরিবহণ নিয়ে পালিয়ে যান। তবে বাসটি আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান