বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মুক্তিযোদ্ধার ঘর আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বগুইর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবদুছ ছালামের স্ত্রী আনোয়ারা বেগমের বসত ঘর গত শনিবার রাত সাড়ে ১১টায়  দুর্বৃত্তরা পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টায় পথচারী ফারুকুল ইসলাম আনোয়ারা বেগমের ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে খবরটি গ্রামের মসজিদের মাইকে ছড়িয়ে দিলে লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আনোয়ারার ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ঘরের ভিতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ফ্রিজ, টিভি, সুকেস, ডাইনিং টেবিল, ষ্টীলের আলমারী যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। আনোয়ারা বেগম জানান, পূর্ব শত্র“তার জের ধরে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা আবুল ফায়েজ ও আজিজুল ইসলাম পরিকল্পিত ভাবে তার ঘরে পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে। তিনি আরো জানান, প্রতিবেশী আবুল ফায়েজ ও আজিজুল ইসলামের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। পরিবারটি পুড়িয়ে মারা হবে বলে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসতো। এ ব্যাপারে কসবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা