,

বাংলাদেশিদের ভিসা আবেদন বেড়েছে ১৬০ শতাংশ: ভিএফএস

news-image

অনলাইন ডেস্ক : ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত হিসাবের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৬০ শতাংশ বেড়েছে বাংলাদেশিদের ভিসা আবেদনের হার। এ তথ্য জানিয়েছে বিশ্বের বৃহত্তম ভিসা আউটসোর্সিং ও বিশ্বব্যাপী কূটনৈতকি মিশনের জন্য প্রযুক্তি পরিসেবা বিশেষজ্ঞ ভিসা ফ্যাসিলেশন সার্ভিসেস (ভিএফএস) গ্লোবাল।

এক লিখিত বিজ্ঞপ্তিতে ভিএফএস জানায়, ভিসার আবেদন বেড়েছে কারণ ভ্রমণকারীরা এখন আরামপ্রদ ও তলনামূলক কম অপেক্ষা করতে হয়- এমন ভ্রমণ অভিজ্ঞতা বেছে নিচ্ছেন। অপশনাল ভিসা অ্যাট ইইউর ডোরস্টেপের ক্ষেত্রে গত অর্থবছরের তুলনায় এ বছর ৯ গুণ বেড়েছে। এ সেবার আওতায় আবেদনকারীরা ঘরে বা অফিসে বসেই ভিসার সব কাজ শেষ করতে পারছেন। বাংলাদেশি ভ্রমণমকারীদের গন্তব্য প্রধানত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। শিক্ষার্থী ভিসার আবেদন মূলত যুক্তরাজ্যেরই বেশি পাওয়া যাচ্ছে।

ভিএফএস আরও জানায়, বাংলাদেশিদের মধ্যে বিদেশ গমনের চাহিদা অস্বাভাবিক বেড়েছে। ফলে ভিসা আবেদনের সংখ্যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর কারণ হিসেবে বলা হয়েছে, করোনা মহামারির পর আন্তর্জাতিক সীমানাগুলো খুলে দেওয়ায় এ প্রবণতা বাড়ছে। এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। পাশাপাশি দুবাই এক্সপো-২০২০ ও ফিফা বিশ্বকাপ-২০২২ এর মতো আন্তর্জাতিক ইভেন্টগুলো পুনরায় চালু হয়েছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোও চালু হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পর্যটকদের মাধ্যমে স্বাস্থ্যই প্রথম ধারণায় বিশ্বজুড়ে স্পর্শবিহীন প্রযুক্তির ব্যাপক চর্চা হচ্ছে। ফলে ভিসা চাহিদা বেড়েছে।

প্রসঙ্গত, ভিএফএস গ্লোবাল বিশ্বজুড়ে ৬৬ দেশের জন্য ১৪৪টি দেশে ৩ হাজার ৩০০টিরও বেশি আবেদন কেন্দ্র ও ভিসা কার্যক্রম পরিচালনা করছে। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ২৪৮ মিলিয়নের বেশি আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে। ভিএফএস গ্লোবালের সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ এবং সংযুক্ত আরব আমিরাতে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির