,

প্রবীন ঔষধ ব্যবসায়ী লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী জারু মোল্লা আর নেই

news-image

স্টাফ রিপোর্টার : শহরের প্রবীন ঔষধ ব্যবসায়ী  টি এ রোডের লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী আবদুল জব্বার ওরফে জারু মোল্লা শনিবার রাতে হ্নদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহে …রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিন মোড়াইল গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। আবদুল জব্বার ওরফে জারু মোল্লা নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা মোল্লা বাড়ির সন্তান। তবে তিনি স্থায়ী ভাবে শহরের দাতিয়ারা ওয়াপদা রোডে বসবাস করতেন। জারু মোল্লা সুদীর্ঘ সময় শহরের টিএরোডে সুনামের সঙ্গে ঔষধ ব্যবসা করেন। তিনি ছিলেন লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী। বার্ধক্যের কারনে তিনি বেশ ক’বছর ধরে দাতিয়ারায় নিজ বাড়িতে অবসর জীবন যাপন করছিলেন। প্রবীন এই ব্যবসায়ীর মৃত্যুতে নিজ এলাকা ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ