,

ব্রুনাইয়ের সুলতানকে ছাগল উপহার দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহকে ছাগল উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ছাগল উনার (ব্রুনাই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) উপহার দিবো। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্ছি খাওয়াচ্ছি। কারণ উনারা এটি খুব পছন্দ করেন।’

গতকাল শনিবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সলতান। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্রুনাইয়ের সুলতান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন। তার সফরকালে ব্রুনাইয়ের সঙ্গে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

বাংলাদেশে ব্রুনাইয়ের সুলতানের এটাই প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না