,

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠক্করের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে অভিনেত্রীকে। সঙ্গে পাওয়া গেছে একটি সুইসাইড নোটও। তবে সুইসাইড নোটে কী লেখা আছে, সেটা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে মধ্য প্রদেশের ইন্দোরের তেজাজিনগর থানার পুলিশ।

এক বছরের বেশি সময় ধরে তেজাজিনগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৈশালী বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সুশান্তের মৃত্যুতে কেঁদেছিলেন দুই থেকে তিনদিন। ‘যখন সুশান্তের মৃত্যুর পর লোকজন বলছিল যে তাকে হত্যা করা হয়েছে, তখন আমি খুব ভালোভাবে ছবিগুলো দেখেছিলাম। তখন আমিও তেমনই রহস্য দেখতে পেয়েছি। এসবের পেছনে মুভি মাফিয়ারা অভিযুক্ত। কিন্তু পরে তো রিয়ার সত্যতা বেরিয়ে এলো। ’

বৈশালী আরও বলেন, ‘যখন রিয়া সুশান্তের মৃত্যুর জন্য অভিযুক্ত হয়, তখনই আমার মনে হয়েছে এটা একজনের কাজ নয়। সুশান্তের মৃত্যুর পেছনে একাধিক ব্যক্তি জড়িত। আমি নিশ্চিত আসল খুনি রিয়ার নেপথ্যে রয়েছে। রিয়া অবশ্যই সুশান্তকে মৃত্যুর পথে নিয়ে যাওয়ার জন্য দায়ী, যার ফলে সহজেই মানুষ বিশ্বাস করছে এটি আত্মহত্যা।’

২০১৫ সালে স্টার প্লাসের সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে শুরু হয়েছিল বৈশালীর ক্যারিয়ার। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ এবং ‘বিষ ও অমৃত’র মতো শো-তে কাজ করেছেন।

১৯৯২ সালের ১৫ জুলাই জন্ম হয় বৈশালীর। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। গত বছরের এপ্রিলেই বাগদানের খবর দিয়েছিলেন অভিনেত্রী। হবু বর ডা. অভিনন্দন সিং কেনিয়ায় দাঁতের ডাক্তার। যদিও এর মাত্র এক মাস পরেই বৈশালী জানিয়ে দিয়েছিলেন তিনি আর অভিনন্দনকে বিয়ে করতে চান না। বিয়ে ভেঙে দেন তারা, যা এই বছরের জুন মাসে হওয়ার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না