,

পা কেটেই ফেলতে হচ্ছে গায়ক আকবরের

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে ব্যাপক পরিচিতি পাওয়া গায়ক আকবরের পা কেটে ফেলতে হচ্ছে বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা সীমা। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় আকবরের পায়ের অপারেশন হওয়ার কথা রয়েছে।

কানিজ ফাতেমা সীমা বলেন, ‘আজ বিকেলে অথৈ-এর বাবার (আকবর) পায়ের অপারেশন। পা টা কোনোভাবেই রাখা গেল না, কেটে ফেলে দিতে হচ্ছে। সবাই অথৈ-এর বাবার জন‍্য দোয়া করবেন।’

এর আগে আকবরের পা কাটার খবর ছড়িয়ে পড়লে কানিজ ফাতেমা সীমা এ বিষয়ে ভুল তথ্য পরিবেশন না করার অনুরোধ করেন। তবে কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, আকবরের পায়ে পচন ধরেছে। হয়তো পা কেটে ফেলতে হবে। কিন্তু ডাক্তাররা চেষ্টা করছে পা যেন রাখা যায়।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন আকবর। তার পায়ের গোড়ালিতে পচন ধরেছে। এজন্য ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির