,

মিরপুরের পুলিশ বক্সে হামলা: ৯ রিকশাচালক রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পুলিশের ট্রাফিক বক্সে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯ ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জনি ইসলাম, রাসেল মিয়া, সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম। এদের মধ্যে জনি ইসলাম ও রাসেল মিয়ার দুই দিনের এবং বাকিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক (নিরস্ত্র) কামাল পাশা আসামিদের আদালতে হাজির করে মিরপুর মডেল থানায় করা মামলায় প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন। কিন্তু শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলা থেকে জানা যায়, গত শুক্রবার সকালে পল্লবীর মূল সড়কে চলে আসায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ। পরে চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির