,

শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই গ্রেপ্তার

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ হাসান কাজীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ওরম আলী বেপারীকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান কাজী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বালিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল রাতে বেপারীকান্দি গ্রামের আলতাফ আলী খা’র বাড়িতে অভিযান চালিয়ে হাসান কাজীকে আটক করা হয়। এ সময় তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ৭০৫টি ইয়াবা ও ৯ হাজার টাকা জব্দ করা হয়।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর-রাজৈর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্বশুরবাড়ি থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শ্বশুরবাড়িতে থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করতেন। তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির