,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় সৌদি

news-image

সৌদি আরব প্রতিনিধি : বাংলাদেশের উন্নয়নসহ যে কোনো অগ্রযাত্রা সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের বলে জানিয়েছেন সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিকস সেবা বিষয়ক মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের এ আল-জাসের।

গতকাল বৃহস্পতিবার সৌদি আরব সফররত বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন তিনি। রিয়াদে সৌদি যোগাযোগ মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পরিক সহায়তা এবং সৌদি আরব হতে বাংলাদেশে এ খাতে বিনিয়োগ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিকস সেবা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল-তুর্কি, সৌদি বন্দর কতৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হারিরি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বকর আল-মুহামনা, রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ. আলি রেজা, দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা এবং ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি যোগাযোগ মন্ত্রী দুদেশের মধ্যে প্রায় পাঁচ দশক ধরে বিরাজমান অত্যন্ত উষ্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, এ সম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হল দুদেশের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ। তিনি সৌদি আরবের ভিশন ২০৩০’র আওতায় যোগাযোগ খাতে গৃহীত কৌশলগুলো উল্লেখ করে বাংলাদেশকে কার্যকর অংশীদার হওয়ার আহবান জানান। এছাড়া বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগ প্রস্তাবসমূহ দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। মন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে একাধিক সৌদি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথাও উল্লেখ করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির