,

জন্ম নিল দুই মাথাওয়ালা বাছুর

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে একটি গাভি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। জন্ম নেওয়া বাছুরটির দুটি মাথা, চারটি চোখ, দুটি মুখ, দুটি কান ও চারটি পা রয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও এলাকার কৃষক আব্দুল মোতালেবের গাভি বাছুরটির জন্ম দেয়।

আব্দুল মোতালেব মিয়া জানান, ১০ বছর আগে আট হাজার টাকায় গাভিটি কিনেছিলেন। এরপর গাভিটি চারটি বাছুর জন্ম দিয়েছে। তবে পঞ্চমবারে বিরল বাছুর প্রসব করল গাভিটি। যদিও জন্মের পর থেকে বাছুরটি দাঁড়াতে পারছে না। ফলে চামচ দিয়ে বাছুরের মুখে দুধ খাওয়ানো হচ্ছে।’

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম বলেন, ‘সাধারণত জিনগত ত্রুটি অথবা নির্দিষ্ট কোনো ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোনো সংক্রামক রোগের কারণে এটা হতে পারে। এমন দুই মাথাওয়ালা বাছুর খুব একটা দেখা যায় না।’

বাছুরটি বাঁচবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খামারিকে বাছুরটিকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে