,

বরখাস্ত হলেন ব্রিটিশ অর্থমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে ট্যাক্স ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া টানাপোড়েনে অর্থমন্ত্রীর পদ খোয়ালেন কোয়াসি কোয়ার্টেং। দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ছাড়া মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াসি কোয়ার্টেং।

যুক্তরাজ্যে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারীর তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম লেখালেন কোয়াসি কোয়ার্টেং। এর আগে দেশটিতে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইয়ান ম্যাক্লিওড। ১৯৭০ সালে দায়িত্ব নেওয়ার ৩০ দিনের মাথায় হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

ব্রিটিশ অর্থমন্ত্রী তার বাজেট পরিকল্পনায় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে গৃহস্থালি ও ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালানি বিল দিয়ে সহায়তা করার কথা বলেছিলেন। শুধু এই অর্থবছরে সরকারি ঋণ ইস্যুতে অতিরিক্ত ৭২ বিলিয়ন পাউন্ড (৭৭ দশমিক ১৭ বিলিয়ন) প্রয়োজন উল্লেখ করায় এটি বিনিয়োগকারীদের হতবাক করে।

এরপর আইএমএফ জানায়, এমন প্রস্তাব বৈষম্য বাড়াবে ও এটি জাতীয় নীতির প্রজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর আইএমএফের একজন মুখপাত্র বলেন, ‘যুক্তরাজ্যসহ অনেক দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপের কারণে, আমরা এই সন্ধিক্ষণে বড় এবং লক্ষ্যহীন আর্থিক প্যাকেজগুলোর সুপারিশ করি না। এটি আইএমফের পলিসির সঙ্গে সামঞ্জস্য নয়’।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না