,

মিরপুরের একাধিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে একাধিক পুলিশ বক্সে হামলা করেছেন রিকশাচালকেরা। আজ শুক্রবার সকাল ১০টার পর এ ঘটনা ঘটে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা এ হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে মিরপুরের পল্লবীতে মূল সড়ক থেকে অবৈধভাবে চলাচলের অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হন ব্যাটারিচালিত রিকশার চালকরা। পরে তারা কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। এতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।

মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা একাধিক ট্রাফিক বক্সে হামলা করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির